1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রোনালদোর বিশ্বরেকর্ডের ম্যাচে পর্তুগালের বড় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৭১ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার শেষ সময় এসেও জ্বলজ্বল করে জ্বলছে। ৩৮ বছর বয়সেও গড়ছেন একের পর এক রেকর্ড। তার পায়ের জাদুতে দিশেহারা হচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়রা। বিশ্বকাপের পর পর্তুগালের হয়ে খেলতে নেমে রীতিমত তাক লাকিয়ে দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউরো বাছাইয়ের ম্যাচে লিচনস্টেইনের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচটিতে শুরুর একাদশে রোনালদোকে সুযোগ দেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারও কোচের ভরসার প্রতিদান দেন। ঘরের মাঠ লিসবনে পর্তুগাল পেয়েছে ৪-০ গোলের বড় জয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। অষ্টম মিনিটে হোয়াও ক্যানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না এলে ১-০তে এগিয়ে থেকে বিরতিয়ে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ম্যাচের ৪৭তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বার্নাদো সিলভা। এরপর রোনালদোর জোড়া গোল। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে এবং ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন পর্তুগিজ যুবরাজ।
এর আগে এই ম্যাচে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন রোনালদো। ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন সিআরসেভেন।
কাতার বিশ্বকাপেই তিনি পর্তুগালের হয়ে খেলেছেন ১৯৬তম ম্যাচ। এবার লিচনস্টেইনের বিপক্ষে মাঠে নামায় তার নামের পাশে হয়ে গেছে ১৯৭টি ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে ১৯৬ ম্যাচ খেলেছেন কেবল কুয়েতের বদর আল মুতাওয়া। যিনি তার সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন ২০২২ সালের ১৪ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ