1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ফিনল্যান্ড একসঙ্গে কাজ করবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৪ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফিনল্যান্ড বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে একসঙ্গে কাজ করবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগের নিজ কার্যালয়ে বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রুনদির নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ কথা বলেন।
এ সময় তারা বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের ৫জি নেটওয়ার্ক, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি বিনিময়, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেম বিনির্মাণে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়েও আলোচনা করেন।
বৈঠককালে প্রতিমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি- এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সার্বিক রূপরেখা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
তিনি উভয় দেশের আইসিটি খাতের স্টার্ট-আপদের অভিজ্ঞতা বিনিময় ও সাইবার সিকিউরিটি বিষয়ে বিটুবি ম্যাচ মেকিং তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ও দেশটির আইসিটি খাত পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে।
তিনি ৫জি, স্টার্ট আপ ইকোসিস্টেম, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রতিনিধি দলের ফিনল্যান্ডের দূতাবাসের দ্বিতীয় সচিব রাউলি কোস্তামো, কাউন্সেলর কিমো সিরা, সিনিয়র অ্যাডভাইজার রাই চক্রবর্তীসহ আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ