1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

বেলজিয়ামের নতুন অধিনায়ক ডি ব্রুইন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View

কাতার বিশ্বকাপের পর অবসর নেন বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড। এরপর থেকে দলটির কাপ্তানের কোটা খালিই ছিল। এবার হ্যাজার্ডের উত্তরসূরি হলেন কেভিন ডি ব্রুইন।
কাতার বিশ্বকাপে শিরোপার শিখরে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল বেলজিয়ামের সোনালি প্রজন্মের ফুটবলাররা। এরপরই অবসরের ঘোষণা দেন সোনালি প্রজন্মের সদস্য ফুটবলার এডেন হ্যাজার্ড। আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের পর কোচ রবার্তো মার্টিনেজও প্রাক্তনদের তালিকায় নাম লেখান।
পরে রবার্তোর উত্তরসূরি হন ডোমেনিকো টেডেস্কো। এবার রেড ডেভিলদের নেতা হিসেবে ডি ব্রুইনকে নির্বাচন করেছেন ৩৭ বছর বয়সী এই ম্যানেজার। ম্যানচেস্টার সিটি এই ফুটবলার দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ২৫টি গোল করেছেন।
দায়িত্ব পাওয়ার পরই আরটিএল-টিভিআই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ব্রুইন জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। আমি প্রায় ৩২ বছর বয়সী। আমি কখনোই আন্তর্জাতিক অবসরের কথা ভাবিনি। আমি মনে করি আমি এখনও টেবিলে কিছু আনতে পারি এবং তরুণদের সাহায্য করতে পারি।’
এদিকে দুই সহকারী হিসেবে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া ও ইন্টার ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে পেয়েছেন ডি ব্রুইন। যদিও ডি ব্রুইন ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের চূড়ান্ত গ্রুপ-পর্যায়ের খেলাসহ বেশ কয়েকটিতে বেলজিয়ামকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
আগামী শুক্রবার (২৪ মার্চ) ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে সুইডেনের বিপক্ষে পূর্ণ-সময়ের বেলজিয়ান অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন ডি ব্রুইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ