1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর মামলার জট কমানোর উদ্যোগ নিয়েছি‘

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ঢাকাসহ সারাদেশে মামলার জট কমানোর উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাসহ ২৯টি জেলায় উল্লেখযোগ্য পরিমাণ মামলার জট কমেছে। অন্য জেলায়ও মামলার জট কমতে শুরু করেছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে সাতক্ষীরায় তিনি এসব কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধানে বলা হয়েছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। তাই, জনগণ আদালত প্রাঙ্গণে এসে যাতে একটু স্বস্তি পান, সুন্দর পরিবেশে বিশ্রাম নিতে পারেন সেজন্য প্রতিটি জেলা আদালতে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি দুই দিনের সফরে বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। দুপুরে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন। বিকেল ৩টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন। পরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি।

সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট সম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ