1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথরুদ্ধ করেছে জিয়া: শ ম রেজাউল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

জিয়াউর রহমান এবং তার দল বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথরুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার (২০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সদরদপ্তরের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী। যৌথভাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে আইইবি দপ্তর ও ঢাকা কেন্দ্র।

শ ম রেজাউল করিম বলেন, যিনি অবিনাশী সত্তা হিসেবে বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত সে মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এ ইনডেমনিটি অধ্যাদেশ ১৯৭৯ সালে পার্লামেন্টে নিয়ে এসেছে বিএনপি। আর এটিকে পাস করেছে বিএনপি। পাস করার পর রাষ্ট্রপতির সই প্রয়োজন হয়, সেটি দিয়েছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনের বিচার করা যাবে না এটিকে আইনে পরিণত করেছে বিএনপি এবং এতে সই করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছে জিয়াউর রহমান এবং তার দল।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মহাকালের আবর্তে অনেক কিছু হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তবে অবিনাশী সত্তা বঙ্গবন্ধু কখনো হারিয়ে যাবে না। কারণ বঙ্গবন্ধু একজন মানুষের ভেতরে সীমাবদ্ধ ছিলেন না, একজন রাজনীতিকের ভেতরে সীমাবদ্ধ ছিলেন না। বঙ্গবন্ধু অবিনাশী সত্তা, একটি আদর্শ, একটি দর্শন এবং পথ চলার পাথেয়। যখনই কোন নির্যাতিত, নিষ্পেষিত মানুষ পথ হারাবে, তখন অস্তিত্বের উৎস মূলে ফিরে আসতে হলে খুঁজে নিতে হবে বঙ্গবন্ধুর জীবনালেখ্য। বঙ্গবন্ধু অনন্তকাল প্রেরণা হয়ে থাকবেন, পথ চলার পাথেয় হয়ে থাকবেন, নির্দেশক হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব পেতাম না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে একজন শেখ মুজিব ও একজন শেখ হাসিনাকে পেয়েছে। শেখ হাসিনা বিশ্বের বিস্ময়কর একজন সৎ, পরিশ্রমী, প্রতিভাবান, দেশপ্রেমিক রাজনীতিক। তার সময়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার হাত শক্তিশালী করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তার হাত দুর্বল করলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি প্রতিষ্ঠিত হবে। আর তারা প্রতিষ্ঠিত হলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ পিছিয়ে পড়বে।

আইইবির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এবং আইইবির সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক সভাপতি মো. আব্দুস সবুর।

এ সময় আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী প্রতীক কুমার ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী দুস্থ ও এতিমদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ