1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘গ্লোবাল জেমস বন্ড ডে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫০ Time View

পাঁচ দশক ধরে চলমান স্পাই ফিল্ম সিরিজ ‘জেমস বন্ড’-এর প্রথম সিনেমা ‘ডক্টর নো’ মুক্তি পেয়েছিলো ১৯৬২ সালের ৫ অক্টোবর। বিনোদন জগতে এই সিরিজের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য এবার এই দিনটিকেই ‘গ্লোবাল জেমস বন্ড ডে’ হিসেবে ঘোষণা করলো এর নির্মাতা প্রতিষ্ঠান ইওন প্রোডাকশনস। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

হলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওজ, সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট এবং টোয়েন্টিয়েথ ফক্স সেঞ্চুরি হোম এন্টারটেইমমেন্ট তাদের সঙ্গে মিলিতভাবে এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

একই মাসের ২৬ তারিখে বৃটেনে মুক্তি পাচ্ছে এই সিরিজের ২৩ তম সিনেমা ‘স্কাইফল’। সিনেমাটির মুক্তির আগেই এই ‘বন্ড ডে’ উদযাপনের বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এর প্রযোজক মিশেল জি উইলসন এবং বারবারা ব্রকোলি। তারা জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত উচ্ছ¡সিত কারণ, বিশ্বব্যাপী বন্ডভক্তদের সঙ্গে এবারের ৫ অক্টোবর এই সিরিজের সুবর্ণজয়ন্তী ‘বন্ড ডে’ হিসেবে পালন করা হবে।’

‘বন্ড ডে’ পালনের পাশাপাশি এদিন এই সিরিজের প্রযোজক অ্যালবার্ট আর ব্রকোলি ও হ্যারি সল্টজম্যান এবং বন্ড চরিত্রের স্রষ্টা ইয়ান ফ্লেমিং-এর ওপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘এভরিথিং অর নাথিং: দি আনটোল্ড স্টোরি অফ জিরো জিরো সেভেন’ মুক্তি দেওয়া হবে। এ ছাড়া একই সময়ে লন্ডনের সুপরিচিত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে আয়োজন করা হবে বন্ড সিনেমাগুলোয় ব্যবহৃত জিনিসপত্রের একটি নিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ