1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার কারও ছিল না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ অধিকার কারও ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনেকেই ইতিহাসের মহানায়কের সঙ্গে ইতিহাসের ফুটনোটের তুলনা করেন। স্বাধীনতার ঘোষক আর পাঠক এক কথা নয়। স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই ছিলেন। আবুল কাশেম সন্দ্বীপ, এম এ হান্নান, চট্টগ্রামে তারাও ছিলেন স্বাধীনতার ঘোষণার পাঠক। কিন্তু ঘোষক ছিলেন না।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া আর কারও ছিল না। ১৯৭০ সালের নির্বাচনে বাংলার জনগণ বঙ্গবন্ধুকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। যার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র তাকেই দেওয়া হয়। সেই অধিকারে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনও তারা ষড়যন্ত্র করছে। এখনও সব ষড়যন্ত্রের মূলে বিএনপি রয়েছে। তারা বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আর ওই মৃত্যুপতাকায় যেতে দেব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ