1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

ডিবি কার্যালয়ে শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজকের বিরুদ্ধে মামলা করার জন্য গতকাল (শনিবার) রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা শাকিব খানের অভিযোগ গ্রহণ করেনি।
এই পরিস্থিতির মধ্যে শাকিব খান এবার গেলেন মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে। সেখানে তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
আজ রোববার (১৯ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে শাকিব যান বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, নায়ক শাকিব খান বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া কথিত ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগও ডিবিকে জানায় শাকিব খান।
সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনে শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহ। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য এক টেবিলে বসে দুই পক্ষ। শাকিব মীমাংসা চাইলেও অনড় অবস্থানে রয়েছেন সেই প্রযোজক।
আশিকুর রহমানের পরিচালনায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা ছিলেন নবাগত সিবা আলী খান। ওই সময় ছবিটির টিজার অন্তর্জালে বেশ ঝড় তোলে। ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আলাদা উন্মাদনা থাকলেও পরে আর আলোর মুখ দেখেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ