1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

প্রতিটি জেলায় মা ও শিশু হাসপাতাল হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

দেশের প্রতিটি জেলায় একটি করে মা ও শিশু হাসপাতাল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে চলছে। মাতৃ ও শিশু মৃত্যু রোধ করে বিশ্বের কাছে আমরা প্রশংসিত হয়েছি। আগামীতে এই সেবাকে আরও জোরদার করতে প্রতি জেলায় ৩০ থেকে ৫০ শয্যার হাসপাতাল করা হবে।
আজ রোববার (১৯ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের শিশুরাই দেশের ভবিষ্যৎ। যে জাতি ভবিষ্যতের কথা চিন্তা করে না, সে জাতি উন্নত হতে পারে না। তবে, দেশে এখনও শিশুশ্রম বন্ধ হয়নি, বাল্যবিবাহ এখনও হচ্ছে। আমাদেরকে সেদিকে এখন লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আমাদের শিশু নির্যাতন বন্ধ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শিশুরা নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্যাতনের শিকার হয়। এ বিষয়ে আমাদের অভিভাবকদের সচেতনতা জরুরি। মনে রাখতে হবে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট পরিবার গড়তে হবে।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশ এখন পোলিও মুক্ত হয়েছে, টিটেনাস থেকেও মুক্ত হয়েছে। ইপিআইয়ের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা শিশুদের জন্য আলাদা হাসপাতাল করেছি, বড় হাসপাতালগুলোতে আলাদা শিশু কর্নার করে দিয়েছি। অটিস্টিক শিশুদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা শিক্ষা ও অধিকার পায়।
তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি মানুষের জন্য, তিনি ক্ষমতায় থাকলেই দেশের পরিস্থিতি ভালো থাকে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে দিতে পারি না। আগামী নির্বাচন নিয়মের অধীনেই হবে। সংবিধানের বাইরে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার সরকার দরকার।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, শিশুরা যদি পুষ্টি নিয়ে বেড়ে উঠতে না পারে, তাহলে জাতি গঠনে সেটি বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। এ জন্য পুষ্টির আওতায় নিয়ে আসার জন্য উপজেলা পর্যায়ে সেবা নিশ্চিত করতে শিশু সেন্টার চালু করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ