1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

‘স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটা মানবিক দেশ। মানবিকতা, সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা, পরম সহিষ্ণুতার চর্চা ও সহজ জীবনযাপন করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া ও সোনার মানুষ হওয়া সম্ভব। আজ তার জন্মদিনে সবাই মিলে এই প্রত্যয় ব্যক্ত করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ