1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেব না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৫ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন বিদেশী শক্তি হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনক্রমেই মেনে নেব না।
আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন কিভাবে করা যায়, সে বিষয়ে তাদের ভালো কোন পরামর্শ বা আধুনিক প্রযুক্তির বিষয়ে বললে আমরা তা ভেবে দেখবো। বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।
তিনি বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোন পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেব।
আওয়ামী লিগের সভাপতিমন্ডীর সদষ্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা এ ব্যতিক্রমী আয়োজন করেছি। এর মাধ্যমে গ্রামের গরিব মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে কৃষি মন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে এবং দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহুর্ত সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন, বাঙালি-অবাঙালি সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ এবং মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা দেন। ধনবাড়ী উপজেলার ৫ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ এবং সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুর রাজ্জক। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ