1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আলিয়ার যে বাজে অভ্যাস ফাঁস করলেন রণবীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

যা চকচক করে তা সবসময় সোনা হয় না। রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখে এমনি মন্তব্য করছেন নেটিজেনরা। বলিউডের সবথেকে জনপ্রিয় জুটির অন্দরমহলে যে এতসব কাণ্ড চলে তার আভাসটুকুও বাইরে থেকে পান না আমজনতা। যদি না রণবীর নিজেই বেডরুমের কথা হাটের মাঝে এনে ফেলতেন। স্ত্রীর গোপন কথা সবার সামনে ফাঁস করে দিলেন তিনি।

বেফাঁস মন্তব্য করার জন্য বিশেষ পরিচিতি আছে রণবীরের। তার আলটপকা মন্তব্যের জন্য অন্যরা বেকায়দায় পড়লেও বিশেষ হেলদোল দেখা যায় না তার। বিশেষ করে স্ত্রী আলিয়াকে একাধিক বার সর্বসমক্ষে অপমান করেছেন রণবীর। কিন্তু এবার তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন তা সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মত নেটনাগরিকদের অধিকাংশের।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ছবির প্রচারে বেরিয়ে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন অভিনেতা। এমনি এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়েছিল, আলিয়ার কোন অভ্যাসটা তিনি মোটে সহ্য করতে পারেন না? প্রশ্নের উত্তরে গোপন কথা সামনে এনে ফেলেন তিনি।

রণবীর বলেন, ‘যা আমি সহ্য করি তা কখনও কখনও নয়। ওর (আলিয়ার) বাথরুমের অভ্যাস খুব খারাপ। একদিকে তোয়ালে পড়ে থাকে, একদিকে মেকআপ রিমুভার পড়ে থাকে। আমার ওসিডি আছে। যখনই ও বাথরুম থেকে বাইরে আসে, চতুর্দিক নোংরা করে রাখে। এসব আমাকে সহ্য করতে হয়। আলিয়ার বাথরুমের অভ্যাস খারাপ ঠিকই, কিন্তু এ ছাড়া তিনি খুবই গোছালো মানুষ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ