1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি চক্রবর্তী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৩ Time View

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন, প্রশংসাও পাচ্ছেন বেশ। মাঝে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি এখনও সঙ্গীহীন। তার সমসাময়িক অনেক অভিনেত্রীই সংসার পেতে ফেলেছেন। কেউবা আবার মা-ও হয়ে গিয়েছেন। এমনকি তার প্রিয় বন্ধু নুসরত জাহানও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। কিন্তু মিমি এখনো কেনো সিঙ্গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মাথায়।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীহীন থাকার কারণ জানিয়ে মিমি বলেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবার এবং পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না।
মিমি বলেন, ‘সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনো আমার জীবনে কেউ আসেনি।’
নতুন সিনেমায় কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার জুটিতে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ