1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

শর্ত পূরণ হওয়ায় ফিরেছে বিশ্বব্যাংক: ইআরডি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ৯১ Time View

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত ও এ প্রকল্প বাস্তবায়নের বাস্তব কৌশল নির্ধারণ করতে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে দলটি এসে সরকারের সঙ্গে বৈঠকে বসবে।

রোববার বিকাল ৫টায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, “শর্ত পূরণ হয়েছে বলেই বিশ্বব্যাংক ফিরে এসেছে।” তাছাড়া বিশ্বব্যাংক আমাদের কোনো শর্তের কথা বলেনি। পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসায় বিশ্বব্যাংককে স্বাগত জানান ইআরডি সচিব।

বিশ্বব্যাংক ফিরে আসায় দেশের জন্য একটি ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি জানান।

ইকবাল মাহমুদ বলেন, “বাংলাদেশ সরকার পদ্মা সেতুর দুর্নীতি তদন্তসহ অর্থায়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। দুর্নীতির কোনো সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে বিচার করা হবে।”

প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছুটিতে গেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “সব শর্ত পূরণ করার পরই কেবল বিশ্বব্যাংক ফিরে এসেছে।”

তিনি আরো বলেন, “পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে একটি স্বচ্ছ দক্ষ কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্যে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে বলেই বিশ্বব্যাংক ফিরে এসেছে।”

একই সঙ্গে বাংলাদেশ সরকার পদ্মা সেতুর প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের ক্ষেত্রে জাপান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রও চীন সরকারের গঠনমূলক পদক্ষেপের ভূমিকাকে গভীরভাবে স্মরণ করেছে বলে জানান।

তিনি আরো বলেন, “সরকার দুর্নীতি দমনে বদ্ধপরিকর।”

তিনি আরো বলেন, “সরকার জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র অনুমোদন করেছে। এই কৌশলপত্রে প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।”

পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে বাতিল হওয়া চুক্তি নবায়ন করা হবে নাকি নতুন করে চুক্তি হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইআরডি সচিব জানান, বিশ্বব্যাংক প্রতিনিধিদল ঢাকায় আসলেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ