1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দেশ বিরোধীদের রুখতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দেশ বিরোধীদের রুখতে হবে। গতকাল রবিবার বিকেলে কোটচাঁদপুর আলামিন মাধ্যমিক বিদ্যালয় মাঠের শান্তি সমাবেশে এ কথা বলেন, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক পিংকি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কায়দার রহমান, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম খোকন, আজম বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, ছাত্রলীগ নেতা শেখ সজিব ও ফয়সাল আহম্মেদ।
তিনি বলেন, দেশ যখন উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময় বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের জ্বালাও পুড়াও, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে আবারও পিছনে নেবার যড়যন্ত্র করছে। আর সে যড়যনাত্র রুখতে আজ এ শান্তি সমাবেশ ও মিছিল।
পরে আলামিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি কোটচাঁদপুর পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বাজার চত্বরে গিয়ে মিছিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ