1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। জানা গেছে, তার ডানদিকের পাঁজরে প্রচণ্ড আঘাত লেগেছে। ভারতের হায়দারাবাদে এ দুর্ঘটনা ঘটে। ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের সময় আহত হন বিগ বি।
তড়িঘড়ি করে তাকে হায়দারাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বাইতে ফিরে গেছেন তিনি।
অভিনেতা তার ব্লগে লিখেছেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
তিনি আরও লিখেছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। তবে প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।
জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন তিনি।
এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সেবার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ