1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জুলুম-নির্যাতন নির্মূল সম্ভব : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬১ Time View

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

নতুন বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য মানসম্মত প্রশিক্ষণ প্রয়োজন। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন। এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আশ করি।

নির্বাচন প্রসঙ্গে আনিসুল হক বলেন, যারা দেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। তাই, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা, আইন সচিব গোলাম সারোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ