1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

জাতিসংঘ শান্তিমিশনে মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ‘ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’ নামের মিশনে যোগ দেবেন তারা।
আজ শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শুক্রবার রাতে বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ১৪০ পুলিশ সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর নবম রোটেশনের ৭০ জন রয়েছেন। একই সঙ্গে ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (বিএএনএফপিইউ-২) এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদেরকে বিদায় জানান।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২ ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ