1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View

ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম এখনও কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপির নেতারা অনেক কথাই বলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম।
তিনি বলেন, যুক্তরাজ্যে বিদ্যুতের মূল্যস্ফীতি ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কোনোটিতে ৫০, কোনোটিতে ৬০ শতাংশ, আবার অনেক দেশে ২০ শতাংশ মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশে বিদ্যুতের মূল্যস্ফীতি অনেক কম।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিদ্যুতের ইউনিট প্রাইস ৭ টাকা ৩২ পয়সা। অথচ, দিল্লিতে বাংলাদেশি টাকায় ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা এবং পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা। সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইউনিট প্রাইস এখনও কম।
তিনি বলেন, বিদ্যুতের দাম নিয়ে বিরোধীদল পৃথিবীর মানচিত্র আড়াল করে। তারা মানুষের কাছে এসব তথ্য আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি কম। শুধু তাই নয়, আশেপাশের দেশের তুলনায়ও দেশের মূল্যস্ফীতি কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ