1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের চরিত্রে রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

বলিউডের এ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিটি নির্মাণ করেছেন লাভ রঞ্জন। আর এতে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কলকাতায় এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন রণবীর। সেখানে এক সাক্ষাৎকারে ছবির নানা বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা।

বায়োপিকে অভিনয়ের প্রসঙ্গে রণবীর বলেন, বিগত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করেছি আমরা। অনুরাগ বসুর সঙ্গে আমরা এটি লিখছি এবং আমি আশা করছি যে এটি আমার পরবর্তী বায়োপিক হতে চলেছে। সেই সঙ্গে ছবিটি সবার ভালো লাগবে।

রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর। এতে রণবীরের বাবার ভূমিকায় প্রযোজক-পরিচালক বনি কাপুর এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক হচ্ছে এই নির্মাতার। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে দেখা যাবে পর্দায়।

প্রসঙ্গত, আগামী ৮ মার্চ মুক্তি পাবে রণবীর-শ্রদ্ধার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কয়েকদিন পরেই নেটফ্লিক্সেও দেখা যাবে।

খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ