1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

‌‘বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ Time View

বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছেন। আজ তারা বাংলাদেশকে অসুস্থ করতে চায়, দেউলিয়া করতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের উদাহরণ হিসেবে তৈরি করছি। তার নেতৃত্বেই ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত ও স্মার্ট হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ গর্ব করে বুক চিতিয়ে পৃথিবীর মধ‍্যে দাঁড়িয়ে আছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ