1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

ক্লাব ক্যারিয়ারের ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ Time View

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমান করা লিওনেল মেসি প্রতিনিয়ত যেন নিজের পারফরমেন্সকে আরো উজ্জ্বল করে তুলছেন। সম্প্রতি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন বিশ^কাপের শিরোপা, যেখানে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন ক্লাব ক্যারিয়ারে আরো একটি মাইলফলকের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছেন আধুনিক ফুটবলের এই গোল মেশিন।
পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র একটি গোল বাকি মেসির। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ক্লাব ক্যারিয়ারের বেশির ভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুন এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন।
এই ম্যাচে মেসি যাদ গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে রোনারদো ৮০০-এরও বেশি ক্লাব গোল করেছেন।
পিএসজির শেষ ম্যাচে মেসি ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে নাটকীয় এক গোল করেছেন। এই গোলে লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলের জয় নিশ্চিত করে। ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে করেছেন দুই গোল, গোঁড়ালির ইনজুরিতে পড়ে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করেছেন নেইমার। পিএসজি দুই গোলে এগিয়ে থেকেও ৬৯ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে পড়ে। এমবাপ্পের গোলে ম্যাচের শেষ ভাগে সমতায় আসার পর মেসির দুর্দান্ত স্ট্রাইকে জয় পায় পিএসজি। এর মাধ্যমে পিএসজি টানা তিন পরাজয় থেকে জয়ের ধারায় ফিরেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে এই মুহূর্তে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে প্যারিসের জায়ান্টরা।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৭টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ