1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

ভারতীয় ছবি আমদানিতে সম্মত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৯ Time View

দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন তারা।
তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তারা।
এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে পদক্ষেপ নিতে নেই কোনো অসুবিধা।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোববার সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভারতের চলচ্চিত্র আমদানির বিষয়ে মন্ত্রীকে লিখিত প্রস্তাব দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতি, পরিবেশক সমিতিসহ সবাই এ ব্যাপারে একমত হয়েছে। সুতরাং এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর কোনো অসুবিধা নেই।’
পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতির প্রস্তাব দিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়ার পর প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি চলচ্চিত্র আনার প্রস্তাব দেয় মোর্চাটি।
সিনেমা হলে বছরের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২০ সপ্তাহ আমদানির চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ