1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ভিকির ফোন চেক করেছিলেন ক্যাটরিনা, কেঁদেছিলেন বাথরুমেও!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

বলিউডের জনপ্রিয় তারকা দম্পত্তি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের এক বছর পেরিয়ে গেছে তাদের। এবারই প্রথম বিশ্ব ভালোবাসা দিবস পালন করছেন তারা।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করলেন অভিনেত্রী। বন্ধু মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে মজার খেলায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

তারা ‘নেভার হ্যাভ আই এভার’ গেম-এ অংশ নিয়েছেন। খেলার নিয়ম অনুযায়ী কোনো একটি বিষয়ে স্বীকারোক্তি দিয়ে এক চামচ কেক খেতে দেখা গেছে তাদের।

প্রথম প্রশ্ন উঠতেই, ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও।’ কিন্তু ক্যাটরিনা তাকে বাধা দিয়ে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন ঘটে বুদ্ধি এসেছে। আমি কখনোই, কখনও, কখনও আর কখনও এসব করব না। কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না।’ এরপরই এক চামচ কেক খেয়ে নেন ক্যাটরিনা। পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরও ক্যাটরিনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হন যে এ কাজ আর কখনও করবেন না তিনিও।

জীবনের নানা অজানা কথা, ইনস্টাগ্রামের ডিএম নিয়েও কথা বলেছেন তিনজন। একই সঙ্গে ক্যাট ফাঁস করেছেন, পাবলিক বাথরুমে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তিনি। এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘কোনো এক দীপাবলি পার্টি ছিল সেটি।’

ক্যাটরিনাকে আগামীতে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এ বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে। এটি চলতি বছরের শেষে মুক্তি পাবে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতেও দেখা যাবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মনোযোগ দিয়েই সংসার করছেন ভিকি-ক্যাট দম্পত্তি। তাদের আজকের এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগীদের থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পত্তিকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ