1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

জুটিবদ্ধ তৌসিফ-পায়েল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৭ Time View

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন তারা। ফের জুটি বাঁধলেন তৌসিফ-কেয়া।

‘ওয়েডিং কাপল’ শিরোনামে একটি নাটকে তাদের দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বাধে বিপত্তি। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’ নাটকে। খুব শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ