1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

আন্দোলনের নামে রাস্তায় বসে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৫ Time View

আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যা করার তাই করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি এ সময় ১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি প্রসঙ্গে বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে, তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন। রাস্তাঘাট বন্ধ না করেন। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন।
জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ