1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে ফখরুলের চিঠি দেয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে মির্জা ফখরুলের চিঠি দেয়া কেবল অসৌজন্যমূলক নয়, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতারা প্রতিদিন বক্তব্য দেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা।
হাছান মাহমুদ দাবি করেন, লন্ডনভিত্তিক সংস্থা দ্যা ইনটেলিজেন্স ইউনিটে প্রকাশিত গণতন্ত্রের সূচকে বাংলাদেশ গেলো বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে এ বছর ৭৩তম হয়েছে। আরও বহুধাপ এগিয়ে যেতে পারতো, যদি সব বিরোধীদল গণতন্ত্রকে এগিয়ে নিতে সহযোগিতা করতো।
প্রসঙ্গত, মির্জা ফখরুলের চিঠি দেয়ার বিষয়টি গত ৩১ জানুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তুলে ধরেন। তখন তিনি বলেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন।
এরপর, গত ২ ফেব্রুয়ারি সাংবাদিকরা এ বিষয়ে বিএনপি মহাসচিবকে জিজ্ঞেস করলে মির্জা ফখরুল চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করেন। বলেন, আমরা তো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, দুর্নীতি-লুটপাট করেছে, রাজনৈতিক নেতাদের গুম করছে, খুন করছে, প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ