1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

প্রতিদিন রাতে শাহজালাল বিমানবন্দরে ৫ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজের জন্য আগামী দুই মাস প্রতিদিন রাতে ৫ ঘণ্টা সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। আজ বুধবার মধ্যরাত থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, লাইট প্রতিস্থাপনকালে আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে ১১টা ৩০ এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা দেখা যেতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ