1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

৬ দিনে পাঠান সিনেমার আয় ৭৪৫ কোটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ Time View

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শতকোটির ক্লাবে পা রাখে এটি। আর ৬ষ্ঠ দিনে গিয়ে সিনেমাটি প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ষ্ঠ দিন পর্যন্ত শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৬৫ কোটি ৭৩ লাখ রুপি। বিদেশে আয় করেছে ২০৬ কোটি ৭৮ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ৫১ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৪৫ কোটি ৬৬ লাখের বেশি।
সোমবার (৩০ জানুয়ারি) এক টুইটে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেন— ‘বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার সুনামি বইছে। এটা অকল্পনীয়, অবিশ্বাস্য!’
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ