1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের শিক্ষা বিস্তারে নটর ডেম কলেজ মাইলফলক : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশের শিক্ষা বিস্তারে নটর ডেম কলেজ মাইলফলক হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে দেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।
ড. শিরিন শারমীন চৌধুরী আজ নটর ডেম কলেজ মাঠে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিষ্ঠার ’৭৪ বছর পুনর্মিলন উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি নটর ডেম কলেজ ‘প্রতিষ্ঠার ’৭৪ বছর পুনর্মিলন উৎসব’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপি এবং নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও।
এতে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন।
এ সময় তিনি নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশানসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতিও আহবান জানান।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ অতিথিবৃন্দ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসবের বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
এ ছাড়া অনুষ্ঠানে নটর ডেম কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ