1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশে শিশুশ্রমিকের সংখ্যা ১৭ লাখ : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৬০ Time View

দেশে প্রায় ১৭ লাখ শিশুশ্রমিক রয়েছে এবং তাদের মধ্যে ১২ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।
সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই কথা বলেন।
তিনি বলেন, পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের জরিপ অনুযায়ী দেশে শিশুশ্রমিকের সংখ্যা ১৭ লাখ। ২০০৩ সালের জরিপ অনুসারে, শিশুশ্রমিকের সংখ্যা ছিল ৩৪ লাখ।
আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে দেশে কোনো খাদ্যসংকট নেই।
গত অর্থবছরে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। চলতি অর্থবছরেও দেশে খাদ্যসংকটের কোনো আশঙ্কা নেই বলেও দাবি করেন মন্ত্রী।
আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে বাংলাদেশে ১৮৩টি পোশাক কারখানাকে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ