1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রমজানে একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

রমজানে একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও বাজার স্থিতিশীল রাখতে সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে। কোনো পণ্যের সংকট হবে না, মূল্যও বৃদ্ধি পাবে না। ভোক্তারা যদি একসঙ্গে বেশি পণ্য ক্রয় না করেন, তাহলে বাজারে পণ্যের ওপর এক সঙ্গে বেশি চাপ পড়বে না।’
আজ রোববার (২২ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের উদ্যোগে ক্রিকেট গার্ডেনে আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে কেন্দ্র করে বা স্বাভাবিক সময়ে কোনো ব্যবসায়ী কোনো ধরনের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এসব পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে– তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসকল পণ্যের আমদানিকারক, বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং পাইকারী ব্যবসায়ীদের সাথে দফায় দফায় আলোচনা চলছে, আরো আলোচনা হবে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
তিনি বলেন, ‘উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, এতে অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। গ্যাস দিয়ে যেসব পণ্য উৎপাদন করা হয়, সেসব পণ্যের মূল্যের ওপর কিছুটা প্রভাব পড়বে। নতুন করে গ্যাসের দাম নির্ধারণে আলোচনা চলছে। দেশের মানুষের জন্য ন্যায্যমূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য নিশ্চিত করার চেষ্টা চলছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাণিজ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে ওয়ার্ড আ. লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কাউনিয়ার মধুপুরে তিনদিনব্যাপী অষ্টপ্রহর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ