1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মুক্তির আগেই ‘পাঠান’র ৩৫ কোটি টাকা আয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

আর মাত্র তিন দিন বাকি। ২৫ জানুয়ারি মুক্তি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। প্রথম দিনের লাভে ‘পাঠান’ নজির গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই আন্দাজ করছেন অনেকে।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই।
রিপোর্ট বলছে, এভাবেই যদি এগোতে থাকে তাহলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করবে এই ছবি। সেক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সনে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
প্রথম দিনের লক্ষ্মীলাভে ‘পাঠান’ নজির গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই আন্দাজ করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের নজির নতুন নয়।
এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার চমক দেখতেই দলে দলে হল ভরিয়েছেন প্রথম দিনেই। প্রথম দিনে ১৯ কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছিল শাহরুখ, অনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জ়িরো’। এই ছবির মোট ব্যবসা করেছিল ১৮৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ