1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

গ্রেপ্তার হলেন রাখি সাওয়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৮৯ Time View

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তার। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল।

তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল।

কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ।

জানা যায়, গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাখির গ্রেপ্তার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়ার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ