1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্লেন ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে নির্দেশ বিমানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬০ Time View

দ্রুত একটি উড়োজাহাজ ভাড়া নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয় ঠেকানোর উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান। বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যাহত ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগে পড়া যাত্রীদের খোঁজ খবর নিতে বুধবার বিমানমন্ত্রী আকস্মিকভাবে বিমানবন্দরে যান।

বিমানের ভাড়া করা বোয়িং ৭৪৭ ভেগে যাওয়ার পর থেকে এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয় শুরু হয়। গত ১৩ সেপ্টেম্বর বোয়িং উড়োজাহাজটি বিমানকে কিছু না জানিয়ে মাস্কাট থেকে ভেগে যায়। এছাড়া বিমানের নিয়মিত রুটের উড়োজাহাজ বোয়িং ৭৭৭ এর পালকি ও অরুণ আলো হজ যাত্রী পরিবহন কাজে ব্যবহার করা হচ্ছে।

এসব কারণে নিয়মিত রুটের ফ্লাইট উড়োজাহাজ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এজন্য এরই মধ্যে বিমান ঢাকা-লন্ডন, ঢাকা-জেদ্দা, ঢাকা-কাঠমান্ডুসহ ৮টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া বেশিরভাগ ফ্লাইটই সময় মতো ছাড়ছে না।

সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী বিমানবন্দরে গিয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের কষ্টের কথা শোনেন। এ সময় তিনি তাদের শান্তনা দেন। এর আগে মন্ত্রী বিমানবন্দরের অভিভাবক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক আহমেদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বিমানের ব্যবস্থাপনা পরিচালককে শিডিউল বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীকে উড়োজাহাজ সংকটের কথা জানান। এ সংকট উত্তরণে মন্ত্রী বিমানের প্রধান নির্বাহীকে দ্রুত উড়োজাহাজ ভাড়া নিতে নির্দেশ দেন। তিনি বলেন, যে করেই হোক যাত্রীদের ভোগান্তি দূর করতে হবে। এজন্য যা যা করণীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ