1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

স্থপতিদের জন্য লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬৩ Time View

স্বনামধন্য পরামর্শদাতা ও স্থাপত্য প্রতিষ্ঠানগুলোর প্রকৌশলী-স্থপতিদের জন্য কর্মশালা আয়োজন করে লাফার্জ সুরমা সিমেন্ট লি.।

‘ক্রিয়েটরস হু ড্রিম লার্জ’ শীর্ষক একটি কর্মসূচির আওতায় চলতি মাসেই কর্মশালাটি আয়োজন করা হয়।

গত ১৮ জুলাই শুরু হওয়া লাফার্জ সুরমা সিমেন্ট লি. আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে নির্মাণ খাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা আদান-প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করা।

এই কর্মশালাটি পরিচালনা করেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক এবং জাতীয় খ্যাতিসম্পন্ন কংক্রিট বিশেষজ্ঞ ড. এম শামীম জেড বসুনিয়া। এছাড়াও ‘কংক্রিট ফর ডিউরেবল কন্সট্রাকশন’ শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রয় জানানো হয়েছিল প্রকৌশলী-স্থপতিদের।

লাফার্জ সুরমা সিমেন্টের ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান তার বক্তব্যে প্রতিষ্ঠানটি কীভাবে পেশাজীবী প্রকৌশলী ও স্থপতিদের সাহায্য করতে সে বিষয়ে জোর দেন।

কর্মশালায় অংশ নেন এবিসি লিমিটেড, ডিডিসি লিমিটেড, ভিস্তারা আর্কিটেক্টস, ভলিউম জিরো আর্কিটেক্ট ও বে ডেভেলপমেন্টসের প্রকৌশলী-স্থপতি।

লাফার্জ ও সিমেন্টোস মলিনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। নির্মাণশিল্পে বিশ্বে অগ্রণী প্রতিষ্ঠান লাফার্জ ১৭৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন।‍

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ