1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

ভক্তদের জন্য চমক নিয়ে ফিরছেন এশা দেওল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৮৮ Time View

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল। দীর্ঘ বিরতির পর ‘মেইন’ নামক সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এ ছাড়া অজয় দেবগনের ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মেও অভিষেক হতে যাচ্ছে এশার।

ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিংয়ের ছবিটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এশা। তিনি ওই পোস্টে লিখেছেন, আমি আবারও পর্দায় আসছি। সম্পূর্ণ নতুন চরিত্র, নতুন চলচ্চিত্র এবং নতুন উপলদ্ধি। সেই সঙ্গে ভক্তদের দোয়াও কামনা করেছেন এই অভিনেত্রী।

‘মেইন’ ছবিতে এশার বিপরীতে অভিনয় করছেন অমিত সাধ। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে নিজের আসন্ন ফিল্ম ‘মেইন’ থেকে তার নতুন লুক শেয়ার করেছিলেন অমিত।

এশা-অমিতের ‘মেইন’ ছবিটি নির্মাণ করেছে নবাগত পরিচালক শচীন সরফ। আর এটি প্রযোজনা করছেন প্রদীপ রাংওয়ানি। এশা ও অমিত ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি এবং তিগমাংশু ধুলিয়া।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারত তখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়রে এশা। সংসার জীবনে পা রাখার পর হঠাৎ মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে দীর্ঘদিন পর ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ