1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে কাজ করছে : কোয়াবের সভাপতি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

লিগ ওয়ানে লঁসের বিপক্ষে হারের পর ছুটিতে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফলে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির ফেরার ম্যাচে স্কোয়াডে ছিলেন না তিনি। কিন্তু দুসপ্তাহের ছুটি কাটিয়ে দলে ফিরেও দলকে জয় এনে দিতে পারলেন না এই ফরাসি তারকা। উল্টো মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীরা রেনের বিপক্ষে হেরে গেছে ১-০ ব্যবধানে।

রোববার (১৫ জানুয়ারি) রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। তার বদলে মেসি ও নেইমারের সঙ্গে স্ট্রাইকার হিসেবে হুগো একিতিকে শুরুর একাদশে রাখেন পিএসজি কোচ গালতিয়ের। কিন্তু নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিল না পিএসজি।

২০তম মিনিটে পিএসজির হয়ে গোলের জন্য প্রথম শট নেন মেসি। ডি-বক্সের সামনে থেকে তার বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে বাইরে চলে যায়। ২৮তম মিনিটে রেনের কালিমুন্দোর জোরালো শট ফিরিয়ে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এর ১৪ মিনিট পর আবারও ইতালিয়ান এই গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় পিএসজি।

ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারছিল না পিএসজি। তাই ৫৬ মিনিটে একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে মাঠে নামান গালতিয়ের। তবুও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

পিএসজি তাদের ভাগ্যের বদল আনতে না পারলেও রেনে ঠিকই গোল আদায় করে নেয়। ৬৫তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে সতীর্থের কাট-ব্যাকে বাঁ পায়ের শটে রেনেকে এগিয়ে নেন হামারি ত্রাওরে।

৭০তম মিনিটে মেসির উঁচু করে বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। বল উড়িয়ে মারেন গোলবারের ওপর দিয়ে। শেষদিকে হুয়ান বের্নাতের নেয়া জোরালো এক শট ঠেকিয়ে দেন রেনের গোলরক্ষক। ফলে পূর্ণশক্তির দল পেয়েও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই ম্যাচে হারের পরও ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। ৩৭ পয়েন্ট নিয়ে রেন পাঁচ নম্বরে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ