1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগকে কেউ হারাতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

দেশে কোনো দল নেই আওয়ামী লীগকে হারাতে পারে। তবে দলের লোকজনই নিজেদের ক্ষতি করতে পারে। অন্তর্দ্বন্দ্বের কারণে দলকে কেউ হারাতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস গ্রেনেড হামলা আর পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যায়। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করে না। শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আগামীতে তিনি ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশে আবার পিছিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে আমার কী পেয়েছি। আমরা দেখেছি ক্ষমতায় এলেই খুন, রাহাজানি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা ও মানুষকে পুড়িয়ে মারে তারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে এসব হয় না। মানুষ শান্তিতে থাকে।

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ