1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিশ্বে করোনায় আরও ৯১৭ মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩০৬ জন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৫০৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৪১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ৪৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৫৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০২ জন এবং মারা গেছেন ৪৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৪৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ৫৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৬৪১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ২৯ হাজার ৬৮১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ