1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাক অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ Time View

এই তো সেদিন বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহিকে জড়িয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের প্রেমের গুঞ্জন ওঠে। এরপরই কিং খানের পুত্রের সঙ্গে নাম জড়ায় পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের নাম। রটনা রটে, চুটিয়ে ডেটিং করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমেও আসে এ খবর।
এবার এ বিষয়ে মুখ খুললেন সাদিয়া। তিনি জনালেন আরিয়ানের সঙ্গে তার ডেটিংয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা সিটি টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই গণমাধ্যমকে সাদিয়া জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
আরিয়ানের সঙ্গে নিজের একটি ছবি নেট মাধ্যমে প্রকাশ করছিলেন সাদিয়া। দুবাইতে নববর্ষ উদযাপনের একটি পার্টিতে লেন্সবন্দি হয়েছিলেন তারা। ওই ছবি প্রকাশ পেতেই আরিয়ান-সাদিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয়।
এদিকে দুবাইয়ে নতুন বছরের পার্টিতে আরিয়ানের সঙ্গে দেখা গেছে নোর ফাতেহিকে। এরপর নোরার সঙ্গেও প্রেম ও ডেটিংয়ের গুঞ্জন ওঠে আরিয়ানের। নোরার সঙ্গে নাম জড়তে অনেকেই সমালোচনা করেছেন আরিয়ানের। কেননা আরিয়ানের এই মুহূর্তে বয়স ২৫ বছর। অন্যদিকে নোরার বয়স ৩০ বছর। বয়সের এই তফাতের কারণেই নেটিজেনরা কটু বাক্য শুনিয়েছিলেন তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ