1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে?

গণমাধ্যম অনেক সময় দায়িত্বশীল আচরণ করে না: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০১২
  • ৩০৩ Time View

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম শতভাগ স্বাধীনতা ভোগ করে। তবে তারা অনেক সময় দায়িত্বশীল আচরণ করে না।

মিডিয়াকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যম সরকারের সমালোচনা করবে এটাই ঠিক। তবে অনেক সময় দেখা যায়, তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। এটা ঠিক নয়। তাদের নিরপেক্ষভাবে কথা বলতে হবে।

রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘নেতৃত্ব ২০১২: গণমাধ্যম সেশন’ এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্ক চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সায়মন ড্রিং, নিউএজ সম্পাদক নুরুল কবির, পাকিস্তানের ডন পত্রিকার কমামিস্ট জাভেদ নাকভী, নেপালের হিমেল সাউথ এশিয়ার সম্পাদক কনক মাহি দীক্ষিত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ