1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন পর্তুগিজ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা অভিনেত্রী মার্গারিদা কোরচেইরোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সেই খবর গণমাধ্যমে চাউর হচ্ছিল কয়েক দিন ধরেই।
এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মার্গারিদা। তিনি প্রেমের গুঞ্জনের খবর ছড়ানো সংবাদমাধ্যমগুলোকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে এই পর্তুগিজ অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা সবাই জানে, পত্রপত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কোনো কিছুই আমি পড়ি না। প্রথম কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ, সেগুলো যেহেতু মিথ্যা, তাই পড়ার কোনো প্রয়োজন নেই। জীবনে এসব কোনো কিছু যোগ করে না। একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা অন্যায্য। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’
ঘটনার শুরুটা মূলত মার্গারিদার প্যারিস ভ্রমণ ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফলো করতেন নেইমার। তার বিভিন্ন ছবিতে লাইকও দিতেন নেইমরা। মার্গারিদাও নেইমারের বিভিন্ন ছবিতে লাইক দেন। পরে অবশ্য ওই অভিনেত্রীকে আনফলো করেন নেইমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ