1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ বিসিবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

‘আমি বিপিএলের সিইও (প্রধান নির্বাহী) হলে এক থেকে দুই মাসে সব ঠিক করে দিতাম’-টুর্নামেন্টের অনিয়ম ও অব্যবস্থাপনা আর মান নিয়ে চরম অসন্তুষ্ট দেশসেরা তারকা সাকিব আল হাসানের অমন মন্তব্যে তোলপাড় সারা দেশে।
সাকিবের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এই দুই দেশবরেণ্য ক্রিকেটার যখন বিপিএলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিপিএলকে উন্নত করার জোর তাগিদ দেন; তখন বুঝতে বাকি থাকে না, সত্যিই বিপিএলের মান অনেক নিচে চলে গেছে।
সাকিব ও মাশরাফির বক্তব্য কিভাবে নিচ্ছে বিসিবি? কাল বৃহস্পতিবার জবাবে দু’চার কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বলেছিলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে অমন মন্তব্য করেছেন, তা আগে জানতে হবে। আর বোর্ডের সীমাবদ্ধতার কথা সম্ভবত জানেন না সাকিব। তাহলে হয়তো এভাবে বলতেন না।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল আর সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজ সাকিবের মন্তব্য নিয়ে আরও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুক্রবার সিলেট স্ট্রাইকার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ শেষে শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল জানান, তারা সাকিবের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
তার ভাষায়, ‘সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ