1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রস উৎসব আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ।
তিনি বলেন, ইট-পাথরের শহরে ‘রঙ্গে ভরা বঙ্গ’ এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। এ ছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত। প্রতিমন্ত্রী এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
রঙ্গে ভরা বঙ্গ-এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’-এর আহ্বায়ক ডা. শওকত আরা হায়দার। সূচনা বক্তৃতা করেন রঙ্গে ভরা বঙ্গের পরিচালক ইমরান উজ জামান।
অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের শিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ