1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

বিপিএলের উদ্বোধনী ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সেই ম্যাচে টসে জিতেছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শীতের মৌসুমে খেলা মানেই সন্ধ্যায় শিশির নিয়ে বিড়ম্বনায় পড়ার ভয়। সেটা এড়াতেই শীতে দিবা-রাত্রির ম্যাচগুলোয় অধিনায়কদের দেখা যায় টস জিতে ফিল্ডিং নিতে। আজও এর ব্যত্যয় ঘটেনি। অধিনায়ক মাশরাফি টস জিতে ফিল্ডিংই বেছে নিয়েছেন।
টস জিতে মাশরাফি বলেন, আমরা ভালো অনুশীলন করছি, দলে ভালো অলরাউন্ডার আছে, বিদেশি খেলোয়াড়রাও এখানে আছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, প্রথমে ব্যাট করতে পেরে খুশি। স্কোরবোর্ডে একটি ভালো রান যোগাড় করতে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ছেলেরা ভালো করবে। ১৪০-১৫০ এর উইকেট মনে হচ্ছে, সেটাই করতে চাই।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আফিফ হোসেন, উসমান খান (উইকেটকিপার), মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান ও মেহেদী হাসান রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ