1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

ভারতের সঙ্গে আফগানিস্তানের লড়াই করার লক্ষ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৮ Time View

আফগানিস্তান মানেই যেন যুদ্ধের তাণ্ডব, মানবতার অবমাননা। কিন্তু যুদ্ধের যন্ত্রণা পেছনে ফেলে ইদানীং ক্রিকেটে মনযোগ দিয়েছে তারা। বুধবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করার লক্ষ্য আফগানিস্তানের।

২০ ওভারের বিশ্বকাপে ভারতের প্রতিবেশী দেশটির এটি টানা দ্বিতীয় অংশগ্রহণ। দুই বছর আগে বাছাই পর্বে সাফল্য পেয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেয়ার টিকেট হাতে পাওয়ার পর সময় আফগানিস্তানের প্রায় ৭০ হাজার তরুণ ক্রিকেট খেলা শুরু করেছিলো। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে দেয়া আফগানিস্তানের লক্ষ্য ভারতের বোলারদের আক্রমণ করা।

সেটাই স্বাভাবিক। ভারতের ব্যাটসম্যানরা ছন্দে থাকলেও বোলারদের সময়টা ভালো যাচ্ছে না। সোমবার এক প্রস্তুতি ম্যাচে ১৮৫ রান করেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বোলারদের ব্যর্থতায় হার মানতে হয়েছে তাদের।

চোটের কারণে বুধবার আফগানিস্তানের অন্যতম সেরা পেসার হামিদ হাসান না-ও খেলতে পারেন। তবে ভারত পূর্ণ শক্তির দলই পাচ্ছে প্রথম ম্যাচে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ