1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

মেশিন কখনো বেইমানি করে না : ইসি হাবিব খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য প্রয়োজন। এককভাবে কারও পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।
ইভিএম মেশিন সম্পর্কে ইসি হাবিব বলেন, মেশিন কখনো বেইমানি করে না। তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে। ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি।
তিনি আরও বলেন, এ কাজের জন্য আমরা তৃনমূল পর্যায়ে ভোটার এডুকেশন দেবো।
এ জন্যও সবার সহযোগিতা প্রয়োজন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর, জেলা প্রশাসনের উপ পরিচালক মো. ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ