1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

করোনায় মৃতুহীন দিনে শনাক্ত আরও ২১

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৪৯ Time View

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বুধবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ