1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বিপিএল : প্রথম ম্যাচ থেকেই খেলবেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

কুঁচকির চোটে তামিম ইকবাল লম্বা সময়ের জন্যে ছিলেন মাঠের বাইরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই তার মাঠে ফেরার কথা। সেজন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। তামিমের এবারের দল খুলনা টাইগার্স। গত বছর খেলেছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে। এই দলে এবার তামিম কোচ হিসেবে পেয়েছেন খালেদ মাহমুদ সুজনকে। বাঁহাতি ওপেনারের মাঠে ফেরা নিয়ে সুখবরটা তিনিই দিয়েছেন। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তামিমকে।
হাতে সময় থাকায় তামিমকে ধীরে এগোতে পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ। গতকালের মতো আজও নেটে ব্যাটিং করেছেন তামিম। বেশ শান্ত মেজাজেই তাকে নেটে দেখা গেছে। অনুশীলনে খুব একটা জোর দেননি। আস্তে আস্তে চেনা ছন্দে ফিরবেন বলেই ধারণা। মিরপুরে অনুশীলন শেষে খালেদ মাহমুদ বলেছেন, ‘তামিম ভালোভাবে সেরে উঠছে। চম্পকাকে নিয়ে ব্যাংককে গেলো। এরপর একটা ইনজুরিতে ছিল। নেটে ব্যাটিং করেছে গত দুদিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে। যেহেতু আমাদের খেলা ৭ জানুয়ারি। আজ মাত্র ৩ তারিখ। আমরা বুধবার একটা অনুশীলন ম্যাচ খেলবো। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। সে ফিট। খেলার জন্য প্রস্তুত।’
গতকাল খালেদ মাহমুদ সাকিবের সঙ্গে ফরচুন বরিশালে কাজ করেছেন। এবার কাজ করছেন তামিমের সঙ্গে। দুজনের রসায়ন ভালো জমে উঠেছে বলে দাবি করলেন খালেদ মাহমুদ, ‘বিপিএলে আমি পেশাদার। তামিমের সঙ্গে আমার কাজ নতুন না। ছোট বেলা থেকেই অনেক কাজ করেছি। তামিমের সঙ্গেও আমার রসায়ন খুব ভালো। দল গঠন ও বিদেশি নেওয়ার ক্ষেত্রে তামিমের সঙ্গে আলোচনা করেই সব হয়েছে এবং আমাদের কোথায় কাজ করতে হবে সেটা নিয়েও কাজ করেছি। আমি চেষ্টা করবো আমার সেরা শট দিতে, এখানে সেরা ও ভালো কিছু করার জন্য।’
তামিমের সঙ্গে ইয়াসিরকে দলে নিয়েছে খুলনা। রয়েছেন নাসুম আহমেদ, সাব্বির রহমান, সাইফউদ্দিনরা। এছাড়া পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খানকে দলে টেনেছে। নিজের দল নিয়ে বেশ সন্তুষ্ট খালেদ মাহমুদ, ‘আমরা দল হিসেবে খারাপ না। লড়াকু একটা দল। তরুণ ক্রিকেটার আছে। এটা খুব ভালো, আমি নিজেও পছন্দ করি। অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তামিম, ইয়াসির, সাইফউদ্দিন। বিদেশিও ভালো। ওয়াহাবও আসবে। ভালো সমন্বয়। আমি বলবো না যে আমরা কাগজে কলমে সেরা দল, কিন্তু প্রতিদ্বন্দ্বী দল আমি বলবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ